বাংলাদেশে কাদিয়ানী ফেতনা
বাংলাদেশের সাধারণ মুসলিম জনগণ হতদরিদ্র, সহজসরল এবং ধর্মভীরু। তবে ইসলামের আকীদা বিশ্বাস সম্পর্কিত প্রয়োজনীয় জ্ঞানের চর্চা না থাকায় কাদিয়ানিরা ধর্মভীরু মুসলমানদের টার্গেট করে বাংলাদেশকে একটি মজবুত ঘাঁটি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। বিশেষত দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোকে তারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছে। কাদিয়ানীদের তথ্য মতে, পাঁচ শতাধিক আস্তানায় ৫টি অঙ্গ সংগঠনের মাধ্যমে তারা এ দেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাক্ষিক আহমদী পত্রিকা, এমটিএ টিভি চ্যানেল তাদের প্রধান প্রচার মাধ্যম। প্রাণ, আরএফএল তাদের প্রধান অর্থ যোগানদাতা প্রতিষ্ঠান।