আহবান!

আল্লাহওয়ালাদের নেক নজর ও দুআর বরকতে, আল্লাহ তাআলার অসীম দয়ায় খতমে নবুওয়ত মারকায তার লক্ষপানে এগিয়ে চলছে। ইতোমধ্যে উলামায়ে কেরাম ও সাধারণ জনগনের কাছে মারকায তার কাজের মাধ্যমে সমাদৃত হয়েছে এবং দেশব্যাপী সুনাম অর্জন করতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। তবে খতমে নবুওয়ত মারকায কেবল তার শৈশবে পা রেখেছে। যোগ্য কর্মী, নিজস্ব জায়গা ও স্থাপনা এবং প্রয়োজনীয় অর্থের যোগান দেওয়া এখন অতীব জরুরী হয়ে পড়েছে। ঢাকার প্রাণকেন্দ্রে ৩ বিঘা জমি বায়না করা হয়েছে, যার মুল্য ৬ কোটি টাকা। বাড়ি ভাড়া, দা’ঈ ও শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা দিয়ে বর্তমানে মাসে প্রায় ৪ লাখ টাকা খরচ হচ্ছে। এ ছাড়াও রয়েছে প্রকাশনী এবং মক্তব ও ফাউন্ডেশনের ব্যয়। অতএব মুহতারাম উলামায়ে কেরামের খেদমতে আন্তরিক দুআ এবং সামর্থবান দ্বীনদরদী মুসলিম ভাইবোনদের খেদমতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত্ব আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা বলেন- যদি তোমরা আল্লাহর দ্বীনের সাহায্য কর তবে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। (সুরা মুহাম্মাদ-৭)

 

দুয়ার ভিখারী
(মুফতি) শুয়াইব ইবরাহীম
প্রতিষ্ঠাতা পরিচালক