ত্যাগ ও উৎসর্গের অনুপম দৃষ্টান্ত কুরবানী-২০২৩
কুরবানী একটি মহান ধর্মীয় প্রথা যা ত্যাগ ও উৎসর্গের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পালন করা হয়। এটি ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মুসলমানদের জীবনে গভীর অর্থ বহন করে। ত্যাগ ও উৎসর্গের অনুপম দৃষ্টান্ত কুরবানী। সেই কুরবানী অসহায়দের মাঝে বিতরণ করতে পারা নিশ্চয়ই আনন্দ ও উৎসবের। অনেক অভাবী মানুষ বছরে কেবল কুরবানীর ঈদেই গরু বা ছাগলের গোশতের স্বাদ গ্রহণের সুযোগ পান। সে কারণে প্রতি বছর মাক্কী মাদানী ফাউন্ডেশন খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ এর ব্যবস্থাপনায় ফেতনা কবলিত এলাকায় কুরবানীর গোশত বিতরণের আয়োজন করে। কুরবানী এমন একটি ইবাদত, যা প্রতিনিধির মাধ্যমে সম্পাদন করা যায়। মাক্কী মাদানী ফাউন্ডেশন প্রতিনিধি হিসেবে সচ্ছলদের পক্ষ হতে কুরবানীর দায়িত্ব গ্রহণ করে। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন ফেতনা কবলিত দরিদ্র অঞ্চলে কুরবানী করে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে গোশত বিতরণ করা হয়। আপনার একটি কুরবানী অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারে।