খুলনা বিভাগে কাদিয়ানী উপাসনালয়

খুলনা বিভাগ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে একটি এবং এটি দেশের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। ২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী, বিভাগটির আয়তন ২২,২৮৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১৫,৫৬৩,০০০ জন। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা শহর। এই বিভাগের সদর দপ্তর খুলনা শহর হলো ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা বিভাগের ২য় বহত্তম শহর কুষ্টিয়া, ৩য় বহত্তম শহর যশোর। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা নদী এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা, কুষ্টিয়া ও যশোর অঞ্চল বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনা ও কুষ্টিয়া এবং যশোর অঞ্চল নিয়ে গঠিত এই বিভাগ কে শিল্প ইন্ডাস্ট্রির বিভাগ হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে ৪৮ কি.মি. দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দর অবস্থিত। দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বন্দর খুলনা বিভাগের যশোরে অবস্থিত। বাংলাদেশের প্রথম রেলপথ এবং এশিয়ার সর্ববৃহৎ চিনিকল কেরু এন্ড কোম্পানি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলাতে অবস্থিত।
ব্রিটিশ ভারতে খুলনা বিভাগ ছিল প্রেসিডেন্সি বিভাগ এর একটি অংশ। ১৯৪৭ সালের আগে প্রেসিডেন্সি বিভাগের ছয়টি প্রধান জেলা ছিল, মুর্শিদাবাদ, কলকাতা, চব্বিশ পরগনা, খুলনা, অবিভক্ত যশোর এবং অবিভক্ত নদিয়া। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় এই বিভাগটিকে দুটি ভাগে বিভক্ত করে। খুলনা জেলা এবং যশোর এবং নদিয়া জেলার সিংহভাগ নব প্রতিষ্ঠিত পূর্ব বাংলার অংশ হয়ে যায়। এবং প্রেসিডেন্সি বিভাগের বাকি জেলাগুলি পশ্চিমবঙ্গ এর অংশ হয়ে যায়। ১৯৪৮ সালে পূর্ববঙ্গের নদিয়া জেলার সিংহভাগ নিয়ে নতুন কুষ্টিয়া জেলা গঠন করে। এবং পূর্ববঙ্গ সরকার যশোর, খুলনা ও কুষ্টিয়া জেলাকে রাজশাহী বিভাগে যুক্ত করে৷ ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সেই সময়ের রাজশাহী বিভাগের কুষ্টিয়া, যশোর ও খুলনা এবং ঢাকা বিভাগের বরিশাল,নিয়ে খুলনা বিভাগের যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে খুলনা বিভাগ থেকে আলাদা করে বরিশাল বিভাগ গঠিত হয়।

 

খুলনা বিভাগের মোট ১০ টি জেলা

  • যশোর জেলা
  • সাতক্ষীরা জেলা
  • মেহেরপুর জেলা
  • নড়াইল জেলা
  • চুয়াডাঙ্গা জেলা
  • কুষ্টিয়া জেলা
  • মাগুরা জেলা
  • খুলনা জেলা
  • বাগেরহাট জেলা
  • ঝিনাইদহ জেলা

 

খুলনা বিভাগে কাদিয়ানী উপাসনালয়ের সংখ্যা ১৯ টি

 

খুলনা-৩

১. বায়তুর রহমান আহমদীয়া মসজিদ, খুলনা সদর।

২. দারুল ফযল আহমদীয়া মস. ১৫/১ নিরালা আবাসিক এলাকা, ক্রস-২, রঘুনাথপুর ইউ, ডুমুরিয়া উপজেলা, খুলনা-৯১০০।

৩. ঘড়িলাল গ্রাম, কয়রা ইউ. কয়রা উপজেলা।

চুয়াডাঙ্গা-৪

১. ভাটিয়াপাড়া ইউ. চুয়াডাঙ্গা সদর উপজেলা।

২. মসজিদে মোবারক, সন্তোষপুর, জীবননগর।

৩. শৈলমারী গ্রাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা।

৪. বায়তুস সোবহান আহমদীয়া মসজিদ, উথলী ইউ. জীবননগর উপজেলা।

যশোর-২

১। মসজিদে মাহমুদ, রঘুনাথপুর গ্রাম, ঝিকরগাছা ইউ. যশোর।

২. সর্পরাজপুর আহমদীয়া মসজিদ, সর্পরাজপুর গ্রাম, জগদীশপুর ইউ. চৌগাছা উপজেলা, যশোর।

কুষ্টিয়া-৪

১. নাসেরাবাদ, গ্রাম মহিষাখালী, চিথলিয়া ইউ, মিরপুর উপজেলা, কুষ্টিয়া।

২. নাসেরাবাদ, গ্রাম কোলদিয়াড়, থানা দৌলতপুর, কুষ্টিয়া।

৩. কোর্টপাড়া, কুষ্টিয়া সদর।

৪. উত্তর ভবানীপুর, কুষ্টিয়া সদর উপজেলা।

সাতক্ষীরা-৬

১. মসজিদ বায়তুস সালাম, সুন্দরবন (সাতক্ষীরা থেকে প্রায় ৭০ কি.মি. দূরে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে অবস্থিত বিশে^র বৃহত্তম ম্যানগ্রোভ বন), সাতক্ষীরা।

২. বড়ভেট খালি হালকা আহমদীয়া মসজিদ, যতীন্দ্রনগর গ্রাম, মুন্সীগঞ্জ, শ্যামনগর।

৩. মীরগাং আ. মস. মুন্সীগঞ্জ ইউ. শ্যামনগর উপজেলা।

৪. বলিয়ানপুর, কেরালকাতা ইউ. কলারোয়া উপজেলা, সাতক্ষীরা।

৫. ঝাউডাঙ্গা ইউ. সাতক্ষীরা সদর জেলা।

৬. গ্রাম খেলার ডাঙ্গা, লাবসা ইউ. সদর জেলা।