নওমুসলিমদের অনেকেই পরিবার ও আগের সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে বেকার হয়ে পড়েন। মাক্কী মাদানী ফাউন্ডেশন দায়িত্ব নিয়ে তাদের কর্মের ব্যবস্থা করে। রিক্সা-ভ্যান, ইজিবাইক, ছোট দোকানের ব্যবস্থা করে তাদেরকে সহযোগিতা করা হয়। ৫০ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বাজেটে এ ধরণের কর্ম সংস্থান করে দেওয়া সম্ভব।