রাজশাহী বিভাগে কাদিয়ানী উপাসনালয়
রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পর এটি বাংলাদেশের তৃতীয় জনবহুল বিভাগ। এবং আয়তনে চতুর্থ বৃহত্তম বিভাগ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা ২ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ১১৯ জন। এবং আয়তন ১৮,১৫৪ বর্গ কিলোমিটার। রাজশাহী বিভাগটি একটি প্রাচীন এলাকা হওয়ার সুবাদে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্নস্থান দেখা যায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে ১৩৪ টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এরমধ্যে বৃহত্তর রাজশাহীর বর্তমান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এছাড়া এই বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি আম ও পান চাষ হয়।
১৮২৯ সালে উত্তরবঙ্গের বিশাল অংশ নিয়ে একটি বিভাগ গঠিত হয়েছিল। সে সময় এর সদর দপ্তর ছিল ভারতের মুর্শিদাবাদ। ৮টি জেলা নিয়ে এই বিভাগটি গঠিত হয়েছিল। জেলাগুলো ছিলঃ মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি, রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী। কয়েক বছর পর বিভাগীয় সদর দপ্তর বর্তমান রাজশাহী শহরের রামপুর-বোয়ালিয়া মৌজায় স্থানান্তরিত হয়েছিল। পরবর্তীতে ১৮৮৮ সালে বিভাগীয় সদর দপ্তর ভারতের জলপাইগুড়িতে স্থানান্তরিত হয়। ১৯৪৭ সালের পাক-ভারত বিভাজনের পর তদানীন্তন পূর্ব পাকিস্তানের বিভাগে পরিণত করা হয় রাজশাহীকে এবং এই বিভাগের সদর দফতর রাজশাহী শহরে প্রতিষ্ঠিত হয়। তখন রাজশাহী বিভাগের জেলাগুলো ছিলঃ কুষ্টিয়া, খুলনা, দিনাজপুর, বগুড়া, পাবনা, যশোর, রংপুর ও রাজশাহী। ১৯৬০ সালে রাজশাহী বিভাগের খুলনা, কুষ্টিয়া, যশোর এবং ঢাকা বিভাগের বরিশাল জেলা কর্তন করে খুলনা বিভাগ গঠন করা হয়। ফলে রাজশাহী বিভাগের জেলার সংখ্যা দাঁড়ায় ৫ এবং জেলগুলো ছিলঃ দিনাজপুর, পাবনা, বগুড়া, রংপুর ও রাজশাহী। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর, ৫ টি জেলা নিয়ে রাজশাহী বিভাগ বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। ১৯৮৪ সালে এই বিভাগের প্রতিটি জেলার মহকুমা জেলাতে পরিণত হয়।
রাজশাহী বিভাগে মোট ৮ টি জেলা
- রাজশাহী
- নাটোর
- নওগা
- চাঁপাইনবাবগঞ্জ
- পাবনা
- সিরাজগঞ্জ
- বগুড়া
- জয়পুরহাট
রাজশাহী বিভাগে কাদিয়ানী উপাসনালয়ের সংখ্যা- ১২ টি
রাজশাহী-৩টি
১. বাইতুল আওয়াল, রাজশাহী শহর।
২. তাহেরাবাদ (খাঁয়েরহাট) আহমদীয়া মসজিদ, ২ নং গড়গড়ি ইউ. বাঘা উপজেলা।
৩. বাগমারা আহমদীয়া মসজিদ, শুভডাঙ্গা ই্উ. সৈয়দপুর চকপাড়া গ্রাম, রাজশাহী।
বগুড়া-৩টি
১. আহমদীয়া মসজিদ ও মিশন কমপ্লেক্স, সেউজগাড়ী লেন, গ্রাম সুত্রাপুর, বগুড়া সদর।
২. নিউসোনাতলা আহমদীয়া মসজিদ, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া।
৩. কড়িতলা আহমদীয়া মসজিদ, চন্দনবাইশা ইউ., সারিয়াকান্দি, বগুড়া।
নাটোর-৪
১. পুরুলিয়া গ্রাম, গুরুদাসপুর থানা।
২. মহারাজপুর, চাপিলা ইউ. গুরুদাসপুর থানা।
৩. মসজিদে হাশেম তেবাড়িয়া ইউ. নাটোর সদর উপজেলা।
৪. কাফুরিয়া আহমদীয়া মসজিদ, কাফুরিয়া ইউ. নাটোর সদর উপজেলা।
পাবনা-১টি
১. নূরনগর আহমদীয়া মসজিদ, ৪ নং নূরনগর ইউ., ঈশ্বরদী উপজেলা, পাবনা।
সিরাজগঞ্জ-১টি
১. সিরাজগঞ্জ আহমদীয়া নামাজ কেন্দ্র।