কাদিয়ানিদের অপকৌশল হল নিজেদের পরিচয় গোপন করে অসহায় মুসলমান ছেলে-মেয়েকে বিয়ে করে কাদিয়ানি বানানো। অথচ একজন মুসলমানের জন্য কাদিয়ানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণ হারাম। এমতাবস্থায় মুসলমান ছেলে-মেয়ের কাছে দাওয়াত নিয়ে গেলে তারা কাদিয়ানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া থেকে ফিরে আসে। তখন এ সকল ছেলে-মেয়ের বিয়ের ব্যবস্থা করা একান্ত জরুরী হয়ে পড়ে। তাছাড়া মুসলমান হওয়ার পরেও নওমুসলিমদের বিয়েশাদি করানোর প্রয়োজন দেখা দেয়। মাক্কী মাদানী ফাউন্ডেশন এ ধরণের বিয়েশাদির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে।