এছাড়া তার দাবির সত্যতা সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে সে বলে-
میں کوئی نیا نبی نہیں۔ مجھ سے پہلے سینکڑوں نبی آچکے ہیں۔ توریت میں جن انبیاء کا ذکر ہےاور آپ ان کو سچا مانتے ہیں جو دلایل انکی صداقت کے اور انکے نبی اور خدا کا فرستادہ یقین کرنے کے ہیں وہ آپ پیش کریں انہی دلایل سے میری صداقت کا ثبوت ملجاویگا۔ جن دلایل سے کوئ سچا نبی مانا جا سکتا ہے وہی دلایل میرے صادق ہونیکے ہیں۔ میں بہی منہاج نبوت پر آیا ہوں۔
আমি কোনো নতুন নবী নই। আমার পূর্বে অসংখ্য নবী আগমন করেছেন। তাওরাতে যেসকল নবীর উল্লেখ রয়েছে এবং আপনি তাদেরকে সত্য মনে করেন, তাদের সত্যতার ব্যাপারে এবং তারা আল্লাহর নবী এবং প্রেরিত এ কথা বিশ্বাস করার ব্যাপারে যেসব দলীল রয়েছে আপনি সেগুলো পেশ করুন। সেইসব দলীল থেকেই আমার সত্যতার প্রমাণ মিলবে। যেসকল প্রমাণ থাকলে কোনো নবীকে সত্য মনে করা হয় সেসকল প্রমাণ আমার মাঝে বিদ্যমান রয়েছে। আমিও নবুওতের ধারায় চলে এসেছি। -কাদিয়ান থেকে প্রকাশিত পত্রিকা আলহাকাম, তারিখ : ১০-০৪-১৯০৮ ঈসাব্দ; পৃ. ২, কলাম ২
মৃত্যুর দেড় মাস আগে নবুওতের মিথ্যা দাবির এ আরেকটি স্পষ্ট বক্তব্য।