খতমে নবুওয়ত মারকাযের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ
দাওয়াতুল কুরআন মাদরাসা
দা’ওয়াহ বিভাগ ও দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি বাচ্চাদের সহীশুদ্ধ কুরআন শিক্ষাদান এবং হাফেজ বানানোর নিমিত্তে ‘দাওয়াতুল কুরআন মাদরাসা’ নামে মারকাযের অধীনে স্বতন্ত্র মাদরাসাও চালু রয়েছে। ৩য় শ্রেণী পর্যন্ত বাংলা, গণিত ও ইংরেজি শিক্ষার সিলেবাসসহ ২বছর মেয়াদী তালীমুল ফুরকান মক্তব এবং ৩/৪বছর মেয়াদী হেফজখানায় নিরবচ্ছিন্ন কুরআন শিক্ষা চলছে। মাদরাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর অন্তর্ভুক্ত। প্রয়োজন ও সামর্থের ভিত্তিতে দেশব্যাপী এই নামে মক্তব ও হিফজ মাদরাসা প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।
খানকায়ে হাফিজিয়া মাক্কিয়্যাহ
খতমে নবুওয়ত মারকায এর তত্ত্বাবধানে পরিচালিত এই খানকায় সর্বসাধারণ ও বিশেষতঃ দাঈদের আত্মশুদ্ধি ও সুলুকের মেহনতের উদ্দেশ্যে শায়েখ আবদুল হাফিজ মাক্কী রহ. এর বাতানো তরীকায় পাবন্দির সাথে খানকাহী মা’মুলাত আদায়ের চেষ্টা করা হয়।
মরহুম আবদুল হক রহ. সবাহী মক্তব সংস্থা
মুসলিম শিশু ও বয়স্কদের কুরআন এবং প্রয়োজনীয় দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে ‘খতমে নবুওয়ত মারকায’ ইতোমধ্যে মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা চালু করেছে। মরহুম আবদুল হক সবাহী মক্তব সংস্থা নামে দেশের প্রত্যন্ত অঞ্চলে শতাধিক মক্তব চলমান রয়েছে। মক্তবের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, সম্মানী ভাতার ব্যবস্থা করা, নিয়মিত পরিদর্শন ও পরীক্ষা গ্রহণসহ যাবতীয় কার্যক্রম এই সংস্থার অধীনে পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ।
মাক্কী মাদানী ফাউন্ডেশন
এতিম-অসহায় এবং নওমুসলিমদের সাহায্যে তাদের পাশে থাকার জন্য ‘খতমে নবুওয়ত মারকায’ ইতোমধ্যে মাক্কী মাদানী ফাউন্ডেশন নামে সেবামুলক কার্যক্রম শুরু করেছে। নলকূপ স্থাপন, খাবার খাওয়ানো ও খাদ্যসামগ্রী বিতরণ, সাহরী ও ইফতারসামগ্রী এবং কুরবানীর গোস্ত বিতরণ, নওমুসলিম পুনর্বাসন, বসবাসের ঘর নির্মাণ ও কর্মসংস্থানের ব্যবস্থা, শীতবস্ত্র বিতরণসহ মসজিদ মাদরাসা প্রতিষ্ঠার মতো খেদমতগুলো এমএম ফাউন্ডেশন আস্থার সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।