আমাকে রাসূল বলে সম্বোধন করা হয়েছে

সে তার এ পুস্তিকায় আরো লেখে-

“دنیا میں ایک نذیر آیا” اس کی دوسری قراءت یہ ہے کہ دنیا میں ایک نبی آیا۔ اسی طرح براہین احمدیہ میں اور کئی جگہ رسول کے لفظ سے اس عاجز کو یاد کیا گیا۔

কাদিয়ানীরা এর তরজমা করেছে এভাবে- “ “দুনিয়া মে এক নযীর আয়া” অর্থাৎ পৃথিবীতে একজন ’নযীর‘ (সতর্ককারী) এসেছেন। এ ওহীটির আর এক বর্ণনা আছে।

دنيا میں ايك نبى ايا

“দুনিয়া মে এক নবী আয়া” অর্থাৎ- পৃথিবিতে একজন নবী এসেছেন।১৮ এরূপে বারাহীনে আহমদীয়ায় আরও বহু স্থানে আমাকে রসূল বলে সম্বোধন করা হয়েছে।” -এক গলতি কা ইযালা, পৃ. ১; রূহানী খাযায়েন ১৮/২০৭; একটি ভুল সংশোধন (বাংলা), পৃ. ৪

এ উদ্ধৃতিতে মির্যা কাদিয়ানীর রাসূল দাবির বক্তব্যটি স্পষ্ট।