মির্যা কাদিয়ানীর একটি পুস্তিকা হচ্ছে ‘এক গলতি কা ইযালা’। বকশী বাজার থেকে এর অনুবাদ প্রকাশিত হয়েছে ‘একটি ভুল সংশোধন’ নামে। এই পুস্তিকাটি সে রচনাই করেছে তার নবুওত ‘প্রমাণ করে’ দেখানোর জন্য। আর এ বার্তা পৌঁছে দেওয়ার জন্য যে, যারা মনে করে, প্রকৃত অর্থে সে নবী হবার দাবি করেনি, তারা ভুলের মাঝে রয়েছে।

তার এই বইয়ের শুরুতেই সে বলে-

حق یہ ہے کہ خداتعالی کی وہ پاک وحی جو میرے پر نازل ہوتی ہے۔ اس میں ایسے الفاظ رسول اور مرسل اور نبی موجود ہیں نہ ایک دفعہ بلکہ صدہا دفعہ پھر کیونکر یہ جواب صحیح ہو سکتا ہے کہ ایسے الفاظ موجود نہیں ہیں۔ بلکہ اس وقت تو پہلے زمانہ کی نسبت بہت تصریح اور توضیح سے یہ الفاظ موجود ہیں

কাদিয়ানীরা এর বাংলা অনুবাদ করেছে এভাবে- “সত্য কথা এই যে, আমার প্রতি অবতীর্ণ আল্লাহর পবিত্র ওহী (বাণী)-সমূহে নবী, রসূল ও মুরসাল শ্রেণীর শব্দ একবার দু’বার নয়, শত শত বার বিদ্যমান রয়েছে। অতঃপর (আমার) ওহীতে এসব নেই, তা বলা কীরূপে সত্য হতে পারে? পরন্তু পূর্বের তুলনায় এসব শব্দ আরও স্পষ্ট ও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।” -এক গলতি কা ইযালা (উর্দু), রূহানী খাযায়েন ১৮/২০৬; একটি ভুল সংশোধন, বাংলা, পৃ. ৩

দেখুন, এখানে মির্যা কাদিয়ানী কতগুলো কুফুরীর সমাবেশ ঘটিয়েছে-

ক. সে নিজের উপর ওহী অবতীর্ণ হবার দাবি করছে।

খ. নিজেকে নবী, রাসূল ও মুরসাল বলে ঘোষণা দিচ্ছে।

গ. এ শব্দগুলো তার ক্ষেত্রে একবার-দু’বার নয়; তার ওহীতে নাকি শত শত বার নবী হবার কথা বিদ্যমান রয়েছে।

ঘ. এবং তার ‘ওহীতে’ নাকি নবুওত সংশ্লিষ্ট এ লকবগুলো আগের চেয়ে আরো স্পষ্টভাবে বিশ্লেষণের সাথে বিদ্যমান রয়েছে। (নাউযুবিল্লাহ)