বস্তুর ক্ষমতা সম্পর্কে আক্বীদা
কোন আসবাব বা বস্তুর নিজস্ব কোন ক্ষমতা নেই। কোন আসবাব বা বস্তুর নিজস্ব কোন ক্ষমতা আছে এমন বিশ্বাস করাও শিরক। তবে বস্তুর মাঝে যে ক্ষমতা দেখা যায় বা বস্তু থেকে যে প্রভাব প্রকাশ পায়, তা আল্লাহ তা‘আলা কর্তৃক প্রদত্ত। তার নিজস্ব ক্ষমতা নয়। তাই আল্লাহ ক্ষমতা না দিলে বা কখনো সাময়িকভাবে ক্ষমতা হরণ করে নিলে এর স্বাভাবিক কার্যকারিতাও প্রকাশ পাবে না। আল্লাহপাকের এরূপ ফায়সালা হলেই বস্তুর স্বাভাবিক ক্ষমতা ও প্রভাব প্রকাশ পায় না। বস্তু বিষয়ে এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বীদা।