মাজার বিষয়ে আক্বীদা

মাজার শব্দের অর্থ যিয়ারতের জায়গা। সাধারণভাবে বুযুর্গদের কবর যেখানে যিয়ারত করা হয়, তাকে মাজার বলে। সাধারণভাবে কবর যিয়ারত দ্বারা বেশ কিছু ফায়দা হয়। যেমন অন্তর নরম হয়, মৃত্যুর কথা মনে পড়ে, আখিরাতের চিন্তা বাড়ে, ইবাদতে আগ্রহ বাড়ে ইত্যাদি। বিশেষভাবে বুযুর্গদের কবর যিয়ারত করলে তাদর রূহানী ফয়ে-যও লাভ হয়। মাজারের এতটুকু ফায়দা অনস্বীকার্য। কিন্তু এছাড়া সাধারণ মানুষ মাজার ও মাজার যিয়ারত করা বিষয়ে এমন কিছু ভুল আক্বীদা বিশ্বাস পোষণ করে যার অনেকটাই শিরক-এর পর্যায়ভুক্ত। এসব অবশ্যই পরিহার করতে হবে। যেমন :

  • মাজার বিষয়ে ভুল আক্বীদা
  • মাজারে গেলে বিপদাপদ দূর হয়।
  • মাজার তওয়াফ করলে সওয়াব হয়।
  • মাজারে গেলে আয়-উন্নতিতে বরকত হয়।
  • মাজারে গেলে ব্যবসা-বাণিজ্যে লাভ হয়।
  • মাজারে গেলে মাকসুদ হাসিল হয়।
  • মাজারে টাকা পয়সা নজর-নিয়াজ দিলে ফায়দা হয়।
  • মাজারে গিয়ে সন্তান চাইলে সন্তান লাভ হয়।
  • মাজারে ফুল মোমবাতি আগরবাতি ইত্যাদি দেওয়াকে সওয়াবের কাজ মনে করা।
  • মাজারে মান্নত মানলে উদ্দেশ্য পূরণ হয়।