সে তার বই ‘দাফেউল বালা’তে নিজের ব্যাপারে উল্লেখ করেছে-
سچا خدا وہی خدا ہے جس نے قادیان میں اپنا رسول بھیجا۔
বাংলাদেশে কাদিয়ানীদের মূল কেন্দ্র রাজধানী ঢাকার বকশী বাজার থেকে প্রকাশিত অনুবাদে এর তরজমা করা হয়েছে- “প্রকৃত সত্য খোদা তিনিই, যিনি কাদিয়ানে তাঁর রাসূল পাঠিয়েছেন।” -দাফেউল বালা, রূহানী খাযায়েন ১৮/২৩১; দাফেউল বালা (বাংলা), পৃ. ১২
মহান রাব্বুল আলামীন, যিনি মুহাম্মাদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কাউকে নবী বানাননি এবং বানাবেনও না, তিনি কি তাহলে কাদিয়ানীদের নিকট সত্য খোদা নন!