মির্যা কাদিয়ানী আরো বলে, আল্লাহ তাআলা নাকি তাকে (ইলহাম মারফত, যা তার নিকট ওহী) বলেছেন-
اور پھر فرمایا…
هو الذی ارسل رسوله بالهدی ودين الحق وتهذيب الاخلاق.
خدا وہ خدا ہے جس نے اپنے رسول کو یعنی اس عاجز کو ہدایت اور دین حق اور تہذیب اخلاق کے ساتھ بھیجا۔۔
তিনিই খোদা, যিনি স্বীয় রাসূলকে অর্থাৎ এই অধমকে হেদায়েত, সত্য ধর্ম এবং উত্তম চরিত্র দিয়ে প্রেরণ করেছেন। -যমীমা তোহফায়ে গোলড়বিয়া, পৃ. ২৩, ২৪; রূহানী খাযায়েন ১৭/৭২, ৭৩; আরবাঈন নম্বর ৩, পৃ. ৩৫, ৩৬; রূহানী খাযায়েন ১৭/৪২৫, ৪২৬
এ বক্তব্যেও সে স্পষ্টভাবে রাসূল হবার দাবি করল।