কাদিয়ান রাসূলের রাজধানী’ ‘দাফেউল বালা’-তে সে আগে আরো উল্লেখ করে
خدا تعالی بہر حال جب تک کہ طاعون دنیا میں رہے گو ستر برس تک رہے قادیاں کو اس کی خوفناک تباہی سے محفوظ رکھے گا کیونکہ یہ اس کے رسول کا تخت گاہ ہے اور یہ تمام امتوں کے لئے نشان ہے۔
খোদ কাদিয়ানীরা এর তরজমা করেছে এভাবে- “যতকাল পর্যন্ত প্লেগ পৃথিবীতে থাকবে, যদি সত্তর বছরও থাকে তবুও এর ভয়াবহ আক্রমণ থেকে কাদিয়ান নিরাপদ থাকবে। কারণ এটা রসূলের রাজধানী এবং সকল জাতির জন্য নিদর্শনস্বরূপ।”১৬ – দাফেউল বালা, পৃ. ১০; রূহানী খাযায়েন ১৮/২৩০; দাফেউল বালা (বাংলা) ১১
দেখতেই পাচ্ছেন, মির্যা কাদিয়ানী নিজেকে রাসূল দাবি করতঃ নিজের এলাকা কাদিয়ানকে ‘রাসূলের রাজধানী’ বলছে। আর এ কারণেই কি না তার এলাকা মহামারি থেকে নিরাপদ থাকবে এবং গোটা দুনিয়াবাসীর জন্য তার সত্যাসত্যের নিদর্শন হয়ে থাকবে! (নাউযুবিল্লাহ)