কাদিয়ানীকে অমান্যকারী সকল মুসলমানকে পাক্কা কাফের ফতোয়া!
“যে ব্যক্তি মুসা আ: কে মানে কিন্তু ঈসাকে মানে না, অথবা ঈসাকে মানে মুহাম্মদ (সা:) কে মানে না, অথবা মুহাম্মদ (সা:) কে মানে কিন্তু মসীহে মওঊদকে (মির্যা কাদিয়ানীকে) মানে না, সে শুধুু কাফেরই নয়; বরং পাক্কা কাফের।” রেফারেন্স: কাদিয়ানীর ছেলে মির্যা বশীর আহমদ এম এ রচিত “কালিমাতুল ফসল” খ:১৪/পৃ: ১১০
উল্লেখ্য: এই ফতোয়ার ভিত্তিতে আমি, আপনি, সকল সাধারণ মুসলমান এবং দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী- এমনকি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ প্রয়াত সকল মুসলিম নেতৃবৃন্দ কাদিয়ানীদের মতে পাক্কা কাফের! নাঊযুবিল্লাহ!
মির্যা কাদিয়ানীকে অমান্যকারী সকল মুসলমান (জারজ) বেশ্যার সন্তান বলে গালি!
মির্যা গোলাম কাদিয়ানী স্বরচিত বই সম্পর্কে বলছে, “এই বইগুলো এমন- প্রত্যেক মুসলমান তার দিকে ভালবাসার দৃষ্টিতে তাকায়, তা দ্বারা উপকৃত হয়, আমাকে কবুল করে, আমার দাওয়াত সত্য মনে করে। তবে যারা বেশ্যার সন্তান তারা ব্যতীত, যাদের হৃদয়ে আল্লাহ মহর মেরে দিয়েছেন।” রেফারেন্স: রুহানি খাযায়েন ৫/পৃ: ৫৪৮