কোন সরকার কি কারো ধর্ম নিরুপনের অধিকার রাখে?

কোন সরকার তার নাগরিকের ধর্ম নিরূপন করা আর নাগরিকের ধর্মীয় পরিচয় সরকারের খাতায় নিবন্ধন (রেজিস্ট্রেশন) করা এক কথা নয়। সরকার তার নাগরিকের ধর্ম নির্ধারণ করতে পারে না ঠিক; কিন্তু প্রত্যেক নাগরিকের ধর্মীয় পরিচয় সংশ্লিষ্ট শাখায় নিবন্ধন করে রাখা সরকারের অপরিহার্য কর্তব্য।
কাদিয়ানিরা তাদের প্রতিষ্ঠাতা মির্যা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার মাধ্যমে ইসলামের শাশ্বত ধর্মবিশ্বাস ‘খতমে নবুওয়ত’ অস্বীকার করেছে। তদুপরি তারা একটি স্বতন্ত্র ধর্মের অনুসারীও বটে। সুতরাং সাধারণভাবেই তারা অমুসলিম বা কাফের হয়ে আছে। এখন প্রয়োজন শুধু সরকারীভাবে তাদের স্বতন্ত্র পরিচয়টি নিবন্ধন করা। আর দলমত নির্বিশেষে দেশের সকল মুসলমানের দাবীও এই যে, সরকার কাদিয়ানীদেরকে ‘সংখ্যালঘু অমুসলিম’ ঘোষণা করে তাদের জন্য তাদের ধর্মবিশ্বাস মোতাবেক মুসলমানদের থেকে আলাদা একটি স্বতন্ত্র “কাদিয়ানী ধর্ম” নিবন্ধন করুক। এতে কাদিয়ানিরা যেমন ধর্মীয় দিক থেকে স্বাধীন হবে। মুসলমানরাও আপন ধর্মের সুরক্ষা পাবে।