ঈসালে সওয়াব সম্পর্কে আক্বীদা

ঈসালে সওয়াব অর্থ সওয়াব রেসানী বা সওয়াব পৌঁছানো। মৃত মুসলমানদের নিয়তে আদায়কৃত নামায, রোযা, দান, সদকা, তাসবীহ, তাহলীল, তিলাওয়াত, যিকির-আযকার ইত্যাদি শারীরিক ও আর্থিক সকল ইবাদতের সওয়াব তাদের রুহে পৌঁছে থাকে। এটা কুরআন-হাদীস দ্বারা প্রমাণিত। এক মতে ফরয ইবাদতের দ্বারাও ঈসালে সওয়াব করা যায়। এতে একদিকে নিজের দায়িত্বও আদায় হবে, অপরদিকে মৃতুব্যক্তিও সওয়াব পাবে।


[সূত্র : ইমদাদুল ফাতাওয়া ১ম খণ্ড]