মির্যা কাদিয়ানী আরও স্পষ্ট ভাষায় বলেছে, তার দল মূলতঃ বৃটিশদেরই নুনখাওয়া দল। যারা বৃটিশদের অনুগ্রহে ও তাদেরই ছত্রছায়ায় প্রতিপালিত। লক্ষ্য করুন মির্যার বক্তব্য-
“মোটকথা, এরা (আমার অনুসারীরা) এমনই এক সম্প্রদায়, যারা বৃটিশ সরকারের নুন খেয়ে বেড়ে উঠেছে এবং সুখ্যাতি অর্জন করেছে। যারা সরকারের দয়ার পাত্র।” -মাজমুয়ায়ে ইশতেহারাত ২/১৯৭ নতুন সংস্করণ, ৩/২০ পুরাতন সংস্করণ
যারা ইংরেজদের বিরূদ্ধে আন্দোলন করেছে তাদের ব্যাপারে মির্যার বক্তব্য
যদি বৃটিশদের হাত থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে আনতে না পারতাম তাহলে আজও হয়ত আমাদের গলায় বৃটিশ গোলামীর জিঞ্জির ঝুলে থাকত। যাদের ত্যাগে আজ আমরা স্বাধীন তারা আমাদের হৃদয়ে চির-ভাস্বর। তাদের ব্যাপারে মির্যা কাদিয়ানীর বক্তব্য হল-
“প্রত্যেক সৌভাগ্যশীল মুসলমানের এ দুআ করা উচিত, যেন এখন ইংরেজের বিজয় হয়। কারণ তারা আমাদের করুণাকারী। আমাদের উপর বৃটিশ সাম্রাজ্যের অশেষ অনুগ্রহ রয়েছে। নিতান্ত মূর্খ, অতিশয় নির্বোধ ও অপদার্থ সেই মুসলমান, যে এই সরকারের প্রতি বিদ্বেষ পোষণ করে। যদি আমরা তাদের কৃতজ্ঞতা না জানাই তবে আমরা আল্লাহ তাআলারও অকৃতজ্ঞ গণ্য হব।” -ইযালা আওহাম, রূহানী খাযায়েন ৩/৩৭৩